নাগরের সাথে পালাতে গিয়ে স্ত্রীকে হাতেনাতে পাকড়াও করল স্বামী

সমরজিত চৌধুরীর রিপোর্ট 

 বিরল ঘটনা। এমন ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না। বেশ মজাদার। পুরো জাতীয় সড়কে লঙ্কা কান্ড। রাস্তা ব্লক হয়ে গেল, দুদিকে প্রচুর গাড়ি ঠাঁই দাঁড়িয়ে পড়ল, জানালা দিয়ে সব মাথাগুলি উঁকি মেরে দেখছে--ব্যাপারটা কি? ধুরুম ধারাম চলছে। হৈচৈ লেগে গেছে, প্রচুর পথচলতি মানুষ দাঁড়িয়ে দেখছেন। দুইজন পুরুষ লোক হাতাহাতি, মারামারি করছে। পাশে একজন মহিলা দাঁড়িয়ে। অর্থাৎ এক ফুল দো মালীর ঘটনা। 

জানা গেল, ঘরে স্বামী সহ সন্তান ফেলে  প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে, বিশালগড় অফিসটিলা হাসপাতাল সংলগ্ন এলাকায় স্বামীর হাতে আটক ওই স্ত্রী সহ স্ত্রীর নাগর। ঘটনা শনিবার দুপুর একটা ত্রিশ মিনিটে। উক্ত ঘটনাকে ঘিরে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে মহিলার স্বামী সহ  নাগরের মধ্যে মহাভারত কান্ড। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ । ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে মহিলার স্বামী সহ  নাগরকে আটক করে  থানায় নিয়ে যায়। উক্ত ঘটনায় হাসির রোল পড়েছে গোটা হাসপাতাল চত্বর এলাকায়। 

জানা যায় বিশালগড় ধ্বজনগর এলাকার এক গাড়ি চালকের স্ত্রী প্রেমে পড়েছেন। দীর্ঘদিন ধরে স্বামী বাড়িতে নেই। স্বামীর অবর্তমানে বিভিন্ন চাহিদা মেটাতে ওই একই এলাকার দুই সন্তানের বাবার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। সমাজের ভয় রীতি নীতি সব গেল চুল্লিতে। ওই ভালোবাসাকে জিইয়ে রাখতে দুটি মন এক হবার স্বপ্নে মেতে উঠল, সাত পাক তো হবে না। উপায় কি। একটাই উপায়, যাকে গন্ধর্ব বিবাহ বলে। অর্থাৎ পালিয়ে গিয়ে এক হয়ে যাওয়া। ফলে ভালবাসার টানে ঘরে স্বামী সহ সন্তান ফেলে দুই সন্তানের বাবা ওই নাগরের সাথে পালিয়ে যায় শনিবার দুপুরে। শনিবার বলে কথা, শনি ঠাকুরের পূজোর দিন। শনিদেব হয়তবা মেনে নিতে পারেননি যে উনার পূজোর দিনে ওই ধরনের ব্যভিচার কান্ড ঘটুক। ঘটনা আঁচ করতে পারলেন স্বামী, টের পেয়ে যান। বৌ বেড়িয়ে যাবার একটু পরেই দ্রুত পিছু পিছু ধাওয়া করতে লাগলেন। আর অমনি এসে বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরের সামনে স্ত্রী সহ নাগরকে আটক করে ফেলেন। এবার রীতিমতো মহিলার স্বামী সহ  নাগরের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ, মারামারি, কিল ঘুষির আদান প্রদান। ব্লক হয়ে গেল জাতীয় সড়ক, যেন বলিউডের শুটিং চলছে। সব হাজারো চোখ তাদের দিকে। আগরতলা সাব্রুম জাতীয় সড়কে জড়ো হতে থাকে বহু মানুষ। খবর যায় পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সকলকে আটক করে থানায় নিয়ে আসে। এই সংবাদ লেখা পর্যন্ত ওই এক ফুল দো মালিরা থানাতেই রয়েছে। ফলে, নাগরের সাথে পালাতে গিয়ে স্ত্রীকে হাতেনাতে পাকড়াও করার মতো বিরলতম ঘটনায় 'মারছে রে খাইছে রে' রব পড়েছে বিশালগড়ে।


Comments

Popular Posts